২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাকাতের হামলায় আহত ৫

নগরীর বায়েজীদ বোস্তামী থানার হামিদপুর এলাকার একটি বাড়িতে মঙ্গলবার ভোররাতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন ওই বাড়ির পাঁচ জন। ডাকাত দল স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 08:04 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরীর বায়েজীদ বোস্তামী থানার হামিদপুর এলাকার একটি বাড়িতে মঙ্গলবার ভোররাতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন ওই বাড়ির পাঁচ জন। ডাকাত দল স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহত গৃহকর্তা নূরুল ইসলাম (৫৬) সহ তার স্ত্রী আম্বিয়া বেগম (৫০), দুই ছেলে সেলিম উদ্দিন (৩২) ও কফিল উদ্দিন (২৮), মেয়ে রিনা আক্তারকে (২৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রাত তিনটার দিকে আট/দশজনের এক দল সশস্ত্র ডাকাত পেছনের দরজা ভেঙ্গে নূরুল ইসলামের বাড়িতে ঢোকে। ওই সময় বাড়ির লোকজন বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে পালিয়ে যায়। বায়েজিদ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আখতারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। দলটি ফিরলে মামলা করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৪০৪ ঘ.