২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ১২ দোকান পুড়ে ছাই

পিরোজপুর জেলা শহরের কাপড় পট্টিতে সোমবার রাতে আগুন লেগে ১২টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে দমকল বাহিনী ধারণা করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.গোলাম মোস্তফাকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 06:49 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

বরিশাল, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর জেলা শহরের কাপড় পট্টিতে সোমবার রাতে আগুন লেগে ১২টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে দমকল বাহিনী ধারণা করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.গোলাম মোস্তফাকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং দমকল বাহিনীর উদ্ধৃতি দিয়ে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জিয়াউদ্দিন আহম্মেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাপড় পট্টির চয়েস কর্নার নামে একটি দোকানে প্রথম আগুন লাগে। পরে তা ভাই ভাই ক্লথ স্টোর্স, ফারজানা ক্লথ স্টোর্স, মনিষা গার্মেন্টস, মদিনা ক্লথ স্টোর্স, বিসমিল্লাহ স্টোর্স, বোম্বে টেইলার্স, মনোজ টেইলার্স, মিত্র টেইলার্স, অমল রায়-সুশীল রায় টেইলার্স এবং ঐষি মিষ্টান্ন ভাণ্ডারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাগেরহাট, পিরোজপুর, ভাণ্ডারিয়া, নাজিরপুর থেকে দমকল কর্মীরা এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভাই ভাই স্টোর্সের মালিক নজরুল ইসলাম এবং ফারজানা ক্লথ স্টোর্সের লোকমান শেখ স্থানীয় সাংবাদিকদের কাছে জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের কোটি টাকা ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে ইউএনও জিয়া উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে বলেন, আগুনে ৪৫ থেকে ৫০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, গািঠত তদন্ত কমিটি প্রতিবেদন দিলেই ক্ষয়ক্ষতির বিষয়ে পুরোপুরি জানা যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৬ ঘ.