ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মঙ্গলবার মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্য এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
সোমবার আবহাওয়া দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং ঢাকার আশেপাশের কয়েকটি এলাকায় মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতসহ মাঝারি ধরনের ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। খুলনা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৩ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিু তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/২২২৬ ঘ.
bdnews24