ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম-সচিব ও উপ-সচিব পর্যাযের পাঁচ কর্মকর্তার পদে সোমবার রদবদল আনা হয়েছে। এর মধ্যে দুজনকে বিশেষ ভারপ্রপাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও তিনজনকে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এই বদলির আদেশ দেয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব একে ফজলুল হক ও ভূমি সংস্কার বোর্ডের উপ-কমিশনার মোজাফফর হোসেন চৌধুরীকে ওএসডি করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব আবদুল মান্নানকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) মহাপরিচালক ও উপ-সচিব ডা. শামীম আরা বেগমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ঢাকা সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার (উপ-সচিব) মশিয়ার রহমানকে তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৯৫৮ ঘ.
bdnews24