বাংলাদেশ/রাজনীতি
বিএন --
ঢাকা, ২৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মামলা পরিচালনার জন্য তার ছেলে জয়ের স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসতে পারেন।
সজীব ওয়াজেদ জয় সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার মায়ের বিরুদ্ধে দায়ের করা মামলা পরিচালনার জন্য স্ত্রী ক্রিস্টিন বাংলাদেশে আসতে পারেন।
জয় বলেন," ক্রিস্টিনের মামলা পরিচালনার বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। এর জন্য আমরা আইনগত দিকটা চিন্তা ভাবনা করে দেখছি।"
উল্লেখ্য, ক্রিস্টিন ওভারমায়ার যুক্তরাষ্ট্রে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে ১৯৫১ ঘ.
bdnews24