২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় সাবেক সাংসদ শাহজাহান মিয়ার ৫ বছরের কারাদণ্ড

চাঁদাবাজি মামলায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়াসহ তিনজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 11:00 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়াসহ তিনজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ হৃষিকেশ সাহা এ রায় দেন। দণ্ড পাওয়া অন্য দুই আসামি হলেন, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ও স্থানীয় বিএনপি কর্মী আইনাল হক। মামলায় রায়ে বিচারক বলেন, বাদী পানাউল্লাহ্কে হয়রানিমূলক মামলায় জড়ানো ও প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি ২০০৫ সালের ১৯ নভেম্বর অন্য দুই আসামির উপস্থিতিতে সাবেক সাংসদকে ৬০ হাজার টাকা চাঁদা দিতে বাধ্য হন। অভিযোগটি প্রমাণিত হওয়ায় আসামিদের এ দণ্ড দেওয়া হয়েছে। জরুরি বিধিমালা আইনের আওতায় মোট ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ৯০ দিনের মধ্যে এ রায় ঘোষণা করা হয়। অধ্যাপক শাহজাহান মিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজেকে নির্দোষ দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানান। ৭০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ এনে গত ২৩ এপ্রিল শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার পানাউল্লাহ শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৭০০ ঘ.