২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আট জনের যাবজ্জীবন

কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের কদমতলা গ্রামের শুকুর শেখ (৩০) হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানসহ আট জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া সবাইকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 04:08 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

নড়াইল, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের কদমতলা গ্রামের শুকুর শেখ (৩০) হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানসহ আট জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া সবাইকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। রবিবার নড়াইলের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদ এ রায় দেন। সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন শরফুদ্দীন মোল্লা, রোস্তম মোল্লা, চান মোল্লা, আকছির আলী, জহুর মোল্লা, জরজিস মোল্লা ও ইরাত শেখ। মামলার বিবরণে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা গ্র"প ও শেখ গ্রুপের মধ্যে ১৯৯৮ সালের ২৭ ফেব্র"য়ারি এক সংঘর্ষে শুকুর শেখ ঘটনাস্থলে নিহত হন। এতে আহত হন আরও ৩০ জন। এ ঘটনায় নিহতের চাচা মোকতেল শেখ ৩৪ জনকে আসামি করে একটি মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২০৯ ঘ.