২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৮ গার্মেন্টস কালো তালিকাভুক্ত

শ্রমিকদের যথাযথ মজুরি, নিয়োগপত্র এবং পরিচয়পত্রসহ অন্যান্য সুযোগ সুবিধা না দেয়ায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৫৮টি গার্মেন্টসকে কালো তালিকাভূক্ত করেছে। কালো তালিকাভুক্ত ৫৮টিসহ এসব সুযোগ সুবিধা দেয়নি এমন ৩০৮টি গার্মেন্টসকে আগামী ৩১ আগস্টের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির শর্ত বাস্তবায়নের জন্য সময় বেধে দেয়া হয়েছে। অন্যথায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের যথাযথ মজুরি, নিয়োগপত্র এবং পরিচয়পত্রসহ অন্যান্য সুযোগ সুবিধা না দেয়ায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৫৮টি গার্মেন্টসকে কালো তালিকাভূক্ত করেছে। কালো তালিকাভুক্ত ৫৮টিসহ এসব সুযোগ সুবিধা দেয়নি এমন ৩০৮টি গার্মেন্টসকে আগামী ৩১ আগস্টের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির শর্ত বাস্তবায়নের জন্য সময় বেধে দেয়া হয়েছে। অন্যথায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে রোববার অনুষ্ঠিত এক সভায় স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এ তথ্য জানান। সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মন্ত্রণালয়ের সচিব আসফাক হামিদ, বিজিএমইএ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় বিজিএমইএ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ জানান, সারাদেশে বিজিএমইএ'র নিবন্ধিত মোট চার হাজার ৪২৫টি গার্মেন্টস রয়েছে। এর মধ্যে এক হাজার ৫৮৬টি প্রতিষ্ঠান নানা প্রতিকুলতার কারণে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। তিনি জানান, বর্তমানে চালু দুই হাজার ৪২০টি গার্মেন্টস কারখানার মধ্যে গত মে মাস পর্যন্ত দুই হাজার একটি গার্মেন্টস-এ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। মে মাসের পর ২২ জুলাই পর্যন্ত আরো ১১১টি গার্মেন্টস এসব শর্ত পূরণ করেছে। বর্তমানে ৩০৮টি গার্মেন্টসে এসব সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি। বিজিএমইএ সভাপতি বলেন, গত ৩০ জুনের মধ্যেই এসব শর্ত পূরণে বিজিএমইএ'র প্রতিশ্র"তি থাকলেও কাজের স্বল্পতা, পুঁজির অভাব ও ব্যাংক সহায়তা না পাওয়ায় এসব প্রতিষ্ঠান এতদিনেও তাদের শর্ত পূরণ করতে পারেনি। তবে বিজিএমইএ এ জন্য কাজ করে যাচ্ছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তারা এসব প্রতিষ্ঠানেও সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উপদেষ্টা আনোয়ারুল ইকবাল জানান, মালিকরা তাদের পূর্ব প্রতিশ্র"তি অনুযায়ী ইতোমধ্যে বেশ কিছু কাজ করেছেন। এজন্য তাদের আরো কিছুটা সময় দেয়া হচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তারা এই সময়ের মধ্যে শর্ত বাস্তবায়নে ব্যর্থ হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপদেষ্টা জানান, কালো তালিকাভূক্ত ৫৮টির মধ্যে ৩৮টির পক্ষে কখনোই এসব সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে না। ফলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন, গার্মেন্টস শিল্পে বর্তমানে ৩০ শতাংশ শ্রমিক সংকট রয়েছে। তাই বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকদের চলমান কারখানাগুলোতে চাকরি দেয়া হয়েছে। শ্রমিক সংকট পূরণে বিজিএমইএ সরকারের সহায়তায় শ্রমিকদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে ১৯১৭ ঘ.