২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো ট্রানজিট সুবিধা চাইল ভারত

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। রোববার রাজধানীর সোনারগাঁ হোটেলে ভারত -বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জয়রাম রমেশ এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 12:29 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। রোববার রাজধানীর সোনারগাঁ হোটেলে ভারত -বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জয়রাম রমেশ এ আহ্বান জানান। ভারতীয় প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশ চায় ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমে আসুক। ট্রানজিট সুবিধা দিলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাংলাদেশ একটি বড় ধরনের বাজার পাবে। ওইসব এলাকার সঙ্গে বর্তমানে বাংলাদেশের সামান্য কিছু ব্যবসা-বাণিজ্য থাকলেও এটা দুই দেশের স্বার্থ সংরক্ষণ করে না এবং সবকিছু বৈধ পথেও হয় না।" তিনি বলেন , প্রায় দুই বছর ধরে "ঝুলে থাকা" ট্রানজিট দেওয়ার প্রস্তাবের দ্রুত নিষ্পত্তি চায় ভারত। জয়রাম রমেশ আরও জানান, ভারত সরকার বাংলাদেশের নিউ মুরিং টার্মিনাল ব্যবহার করতে আগ্রহী। বাংলাদেশি পণ্য ভারতে জনপ্রিয় করে তুলতে দিল্লীতে প্রদর্শনী আয়োজনের এসকে পরামর্শ দেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে১৮২০ ঘ.