বরিশাল, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুলাদী উপজেলার চর কালেখা গ্রামে দুই দলের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বিরোধপূর্ণ একটি জমির গাছের ফল পাড়াকে কেন্দ্র করে ওই সংঘর্ষ বাধে।
গুরুতর আহত আজহার মাতুব্বর (৫৫), তার স্ত্রী কহিনূর বেগম (৪০), ছেলে কাওসার মাতুব্বর (২৫), বিটু সিং (২৫) ও তার বোন জুতিকা রানী সিং (২২) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত বিটু সিং বাদী হয়ে আজহার মাতুব্বর, তার স্ত্রী কহিনূর বেগম এবং ছেলে কাওসার মাতুব্বরকে আসামী করে রোববার সকালে থানায় মামলা করেছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে জানান, আজাহার মাতুব্বরে সাথে প্রতিবেশী বিটু সিংয়ের পরিবারের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যার দিকে গাছের ফল পাড়ার জন্য বিটু সিং চেষ্টা করলে কাওসার মাতুব্বর তাকে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৮ ঘ.
bdnews24