২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি: কালো ব্যাজ কর্মসূচি পালিত, রোববার কর্মবিরতি

শেখ হাসিনাকে গ্রেপ্তার এবং খালেদা জিয়াকে "হেনস্তার" প্রতিবাদে শনিবার কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। রোববার তারা আধাবেলা কর্মবিরতি পালন করবেন। শিক্ষক সমিতির ডাকা শনিবারের কর্মসূচিতে নীল, সাদা ও গোলাপি প্যানেলের প্রায় সব শিক্ষককেই অংশ নিতে দেখা যায়। সমিতির সভাপতি ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষক সমিতির নির্ধারিত কর্মসূচি আজ(শনিবার) পালিত হয়েছে। শিক্ষকরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 08:35 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে গ্রেপ্তার এবং খালেদা জিয়াকে "হেনস্তার" প্রতিবাদে শনিবার কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। রোববার তারা আধাবেলা কর্মবিরতি পালন করবেন। শিক্ষক সমিতির ডাকা শনিবারের কর্মসূচিতে নীল, সাদা ও গোলাপি প্যানেলের প্রায় সব শিক্ষককেই অংশ নিতে দেখা যায়। সমিতির সভাপতি ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষক সমিতির নির্ধারিত কর্মসূচি আজ(শনিবার) পালিত হয়েছে। শিক্ষকরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।" একই কথা বলেন সমিতির সাধারণ সম্পাদক নীল দলের অধ্যাপক আনোয়ার হোসেনও। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা সাদা বা নীল দলের কর্মসূচি নয়, শিক্ষক সমিতির কর্মসূচি। তাই সব শিক্ষকই এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।" সাদা দলের অধ্যাপক ড. এম আসাদুজ্জামান, অধ্যাপক কামরুল আহসান চৌধুরীসহ অনেককেই কালো ব্যাজ পরতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে গোলাপি দলের একজন শিক্ষক বলেন, "শিক্ষক সমিতি একটি পেশাগত সংগঠন। কোন রাজনৈতিক দল আগে কর্মসূচি দিলে তারপর শিক্ষকদের এ ধরনের কর্মসূচি দেওয়া উচিত ছিল। তবে যেহেতু সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই সমিতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমি কালো ব্যাজ পরেছি।" কলা ভবন, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন অনুষদে কালো ব্যাজ পরেই শিক্ষকদের ক্লাশ নিতে দেখা যায়। এদিকে সকাল ১০টার দিকে বাণিজ্য অনুষদ ভবনের পাশে ছাত্রলীগের ১০/ ১২ জন নেতা-কর্মী একটি মিছিল বের করে।। মিছিল থেকে শেখ হাসিনার মুক্তি দাবি ও রোববার ছাত্রলীগের ডাকা ধর্মঘটের সমর্থনে স্লোগান দেওয়া হয়। পুলিশ এলে মিছিলকারীরা দ্রুত ভবনের ভেতর ঢুকে পড়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/এসকে ১৯২৭ ঘ.