২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে বৃষ্টি, নিচু এলাকা প্লাবিত

মৌসুমী বৃষ্টিপাত চলছে দেশজুড়ে। শনিবার সারাদিনে রাজধানীর আকাশে সূর্য দেখা যায়নি। বিকেল পর্যন্ত হালকা বৃষ্টি হলেও সন্ধ্যার পর থেকেই এর দাপট বাড়তে থাকে। বিপাকে পড়েন ঘরমুখো যাত্রীরা, ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ায় সরকারি ছুটির দিনেও ঢাকার বিভিন্ন সড়কে ছিল দীর্ঘ যানজট। আবহাওয়া অফিস বলেছে, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 04:48 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মৌসুমী বৃষ্টিপাত চলছে দেশজুড়ে। শনিবার সারাদিনে রাজধানীর আকাশে সূর্য দেখা যায়নি। বিকেল পর্যন্ত হালকা বৃষ্টি হলেও সন্ধ্যার পর থেকেই এর দাপট বাড়তে থাকে। বিপাকে পড়েন ঘরমুখো যাত্রীরা, ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ায় সরকারি ছুটির দিনেও ঢাকার বিভিন্ন সড়কে ছিল দীর্ঘ যানজট। আবহাওয়া অফিস বলেছে, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। ঢাকা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মাহমুদুল কবির রাত ১০টার দিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দেশজুড়ে মৌসুমী বর্ষণ চলছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন কুমিল্লায় সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে বলেও জানান মাহমুদুল কবির। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনী, কুমিল্লা ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া পাবনা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা এবং নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব জেলার আউশ, আমন রোপা ধানসহ কয়েক হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। চট্টগ্রাম নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাহাড়ের ঢালে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদে