২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসআই কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় অন্ধকারে পুলিশ

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ -সহকারী পরিচালক শেখ আতিয়ার রহমান হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখনো অন্ধকারে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত তিনজনের দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুরে ন্যাম ফ্ল্যাটের কাছ থেকে কাফরুল থানার পুলিশ এনএসআই কর্মকর্তা আতিয়ার রহমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। শেরে বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ -সহকারী পরিচালক শেখ আতিয়ার রহমান হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখনো অন্ধকারে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত তিনজনের দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুরে ন্যাম ফ্ল্যাটের কাছ থেকে কাফরুল থানার পুলিশ এনএসআই কর্মকর্তা আতিয়ার রহমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। শেরে বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আতিয়ার রহমান অজ্ঞান পার্টির কবলে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল। শুক্রবার বিকেলে ছেলে ফেরদৌস হাসান আশা বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কাফরুল থানার কর্তব্য কর্মকর্তা সহকারী উপ--পরিদর্শক মহসিন আলী জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার রাতে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো- রাকিব হাসান (২৫), ভুট্টো ওরফে পল্টু (২৬) ও মনির হোসেন (২৫)। তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপ--পরিদর্শক আব্দুল হাকিম বলেন তাদের জিজ্ঞাসাবাদের পর হয়তো হত্যার সূত্র পাওয়া যেতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে ২১৫৫ ঘ.