২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার দুর্নীতি মামলার রায় রোববার

খাগড়াছড়ি থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার দুর্নীতি মামলার রায় হবে রোববার। ঢাকার বাইরে দুর্নীতি মামলায় এটাই হবে প্রথম রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার দুর্নীতি মামলার রায় হবে রোববার। ঢাকার বাইরে দুর্নীতি মামলায় এটাই হবে প্রথম রায়। চট্টগ্রাম বিভাগীয় দুর্নীতি দমন বিষয়ক বিশেষ আদালতে এ রায় ঘোষণা হবে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী এ কে এম জহিরুল হক। গত মঙ্গলবার যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে এ মামলায় ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬২ জনের সাক্ষ্য নেওয়া হয়। আয় বহির্ভূত এবং অবৈধভাবে অর্জিত ৬ কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৩৫৪ টাকার সম্পত্তি থাকার প্রমাণ পাওয়ায় সাবেক এ সাংসদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল আলম বাদী হয়ে গত ২১ মার্চ খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন। আদালত সূত্র জানায়, ওয়াদুদ ভূইয়া গত ২৫ ফেব্র"য়ারি কমিশনে যে সম্পত্তির হিসাব দাখিল করেন তার মোট সম্পত্তির পরিমাণ অনেক বেশি এবং আয়ের উৎসেরও ব্যাপক অসঙ্গতি রয়েছে। কমিশনের চট্টগ্রামের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম তদন্ত শেষে তিনি গত ৫ জুন এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে ১৮ জুন মামলার অভিযোগ গঠন হয়। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/আরএআর/এমআই/১৯২৫ ঘ.