২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিডিআর-বিএসএফ গোলাগুলি

হিজলদি সীমান্তে শনিবার ভোররাতে বিডিআর ও বিএসএফের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 07:27 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

সাতক্ষীরা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হিজলদি সীমান্তে শনিবার ভোররাতে বিডিআর ও বিএসএফের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিডিআর সূত্র জানিয়েছে, সীমান্তের মেইন পিলার ১৫, সাব পিলার ৫ এর কাছে গোলাগুলি হয়। ৪১ রাইফেলস ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর নুরুল মোমেন চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের বিএসএফ-১২৬ ব্যাটালিয়নের গনরাজপুর ক্যাম্পের সদস্যরা ভোর রাতের দিকে হঠাৎ করে বিনা উস্কানিতে সীমান্ত এলাকায় গুলি ছুড়তে থাকে। এর জবাবে হিজলদি বিওপি এর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় দুই পক্ষ অন্তত ২৫ রাউণ্ড গুলি ছুড়ে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩২৯ ঘ.