২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোফায়েল আহমেদ হাসপাতালে ভর্তি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ উচ্চ রক্তচাপের কারণে শুক্রবার রাতে রাজধানীর জেড এইচ সিকদার মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 07:41 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ উচ্চ রক্তচাপের কারণে শুক্রবার রাতে রাজধানীর জেড এইচ সিকদার মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। রাতে হাসপাতালের অনুসন্ধান ডেস্কের কর্মকর্তা গোলাম নবী জানান, রাত পৌনে ১১টার দিকে তোফায়েল আহমদ হাসপাতালে আসেন। তার রক্তচাপ এতো বেড়ে গিয়েছিল যে তাকে করোনারি কেয়ার ইউনিটে এ রাখতে হয়েছে। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ হারুন অর রশীদের চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএইচ/জিএমএ/এমএইচবি/০১৩১ ঘ.