সিলেট, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর রায়নগর আবাসিক এলাকা থেকে অবৈধ অস্ত্র ব্যবসায়ের অভিযোগে আলতাবউদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার বাসা থেকে দুটি রিভলভারসহ বিপুলসংখ্যক গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার রাত সাড়ে আটটায় র্যাব-৯ এর সদস্যরা এ অভিযান চালায়।
র্যাব সূত্র জানায়, রাত সাড়ে আটটায় আলতাবউদ্দিনের রায়নগরের বাসা (সেবক-৬৮) থেকে র্যাব সদস্যরা দুইটি নাইন এমএম রিভলভার, ২৬২ রাউন্ড শটগানের গুলি, ১০০ রাউন্ড পয়েন্ট টুটু বোরের গুলি, বিপুল পরিমাণ গ্রেনেডের স্পি
bdnews24