২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বেশি দিন জরুরি অবস্থা রাখতে চায় না: মইনুল

জরুরি অবস্থা বেশিদিন জারি রাখলে সেনাবাহিনীর বিষয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে। তাই সরকার বেশি দিন জরুরি অবস্থা রাখার পক্ষপাতি নয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 04:26 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

বরিশাল, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা বেশিদিন জারি রাখলে সেনাবাহিনীর বিষয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে। তাই সরকার বেশি দিন জরুরি অবস্থা রাখার পক্ষপাতি নয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। শুক্রবার সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইন উপদেষ্টা ব্যারিস্টার মাইনুল হোসেন এ কথা বলেন। এর আগে তিনি এবং মৎস্য ও পশুসম্পাদ উপদেষ্টা সি এস করিম দেশীয় প্রজাতির মাছ চাষ উৎসাহিত করার জন্য কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। সার্কিট হাউজে ব্যারিস্টার মইনুল সাংবাদিকদের বলেন, "বর্তমান সরকার বেশি দিন দেশে জরুরি অবস্থা রাখতে চাচ্ছে না। কারণ এতে করে সেনাবাহিনীর ব্যাপারে বিতর্কের প্রশ্ন চলে আসতে পারে।" দুর্নীতি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, আগামী পাঁচ বছরেও দেশের সব দুর্নীতিবাজকে আইনের আওয়াতায় আনা সম্ভব নয়। দুর্নীতিবাজদের সবাইকে এক এক করে আইনের আওতায় আনতে গেলে রাজনীতিবিদরাতো বটেই দেশের অনেক মানুষই তালিকা থেকে বাদ যাবে না। দুর্নীতি দমন কমিশনের তালিকায় সন্দেহভাজন দু'জন রাজনীতিবিদের নাম না থাকার বিষয়ে আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হচ্ছে।" আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গ্রেপ্তারের সঙ্গে তত্ত্ব