ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাংসদ কোটায় আমদানি করা শুল্কমুক্ত গাড়ি বেচাকেনার মামলায় বিএনপির সাবেক সাংসদ হারুন অর রশিদসহ তিনজনের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
অভিযোগপত্রে বেসরকারি টেলিভিশন এনটিভির ব্যবস্থাপনা পরিচারক এনায়েতুর রহমান বাপ্পি ও পল্লবীর গাড়ি বিক্রয় প্রতিষ্ঠান 'স্কাই অটোস' এর মালিক ইশতিয়াক সাদেকের নামও রয়েছে।
কমিশনের সহকারী পরিচালক মোনায়েম হোসেন বৃহস্পতিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এটি দাখিল করেন।
অভিযোগপত্রে স্বাক্ষী দেখানো হয়েছে ১৪ জনকে। এ মামলায় ইশতিয়াক সাদেক জামিনে থাকলেও অন্য দুজন কারাগারে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/বিআর/এসএনডি/১৯৩২ ঘ.
bdnews24