২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনের বিষয়টি সরকারের ওপর নির্ভর করে না: মইনুল

কারো জামিন পাওয়া বা না পাওয়ার বিষয়টি সরকারের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তি চেয়ে বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বিবৃতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 12:48 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারো জামিন পাওয়া বা না পাওয়ার বিষয়টি সরকারের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তি চেয়ে বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বিবৃতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্যারিস্টার মইনুল বলেন, "আমরা চাই, আইন তার নিজের গতিতে চলুক। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আদালত নিজের মতো করে সিদ্ধান্ত দেবে।" শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার ক্ষেত্রে সরকার কোনো প্রভাব রাখছে কিনা জানতে চাইলে মইনুল বলেন, "সরকার কোনো মামলার ক্ষেত্রেই প্রভাব খাটাচ্ছে না। কারও বিরুদ্ধে মামলা হবে কি হবে না তা নিয়েও সরকার মাথা ঘামায় না।" সরকার সমালোচনার উর্ধ্বে থেকে কাজ করতে চায় জানিয়ে আইন উপদেষ্টা বলেন, "কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে তার বিচার অবশ্যই হবে। আর অভিযোগ প্রমাণ না হলে সে ছাড়া পাবে। তবে সবকিছুই আদালতের মাধ্যমে হবে। এক্ষেত্রে সরকারের কিছুই করার নেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/আরএ/জেকে/এসকে ১৮৪০ ঘ.