২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে পুলিশ ভ্যান উল্টে আহত ৯

জেলা শহরের চৌমাথা এলাকায় সড়ক দ্বীপের সঙ্গে ধাক্কায় একটি পুলিশ ভ্যান উল্টে পুলিশ সদস্যসহ নয় জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 12:47 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

পটুয়াখালী, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের চৌমাথা এলাকায় সড়ক দ্বীপের সঙ্গে ধাক্কায় একটি পুলিশ ভ্যান উল্টে পুলিশ সদস্যসহ নয় জন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত শফিক ও সহকারী উপপরিদর্শক রুহুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে দুমকী থানার ওই পুলিশ ভ্যান একটি মামলার আসামী ও বাদী পক্ষ নিয়ে পটুয়াখালী আসার পথে উল্টে যায়। দুর্ঘটনায় আহত অন্যরা হলেন, কনস্টবল আব্দুল হালিম (৪৫), কনস্টেবল হুমায়ুন কবির (২৭), কনস্টেবল কামাল হোসেন (৪৫) এবং আসামী আব্দুল জব্বার (৫২) এবং বাদী পক্ষের ইসকান্দার আলী (৬০), নাজমত আলী (৫০) ও রফিকুল ইসলাম (২৫)। রাতেই তাদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকালে কনস্টেবল হুমায়ুন কবিরের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮৪৯ ঘ.