২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তি চেয়ে টুঙ্গিপাড়ায় অনশন, মিলাদ

শেখ হাসিনার মুক্তি চেয়ে টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। বঙ্গবন্ধুর কবর প্রাঙ্গণে মিলাদও হয়েছে। এছাড়া সদর উপজেলার মাঝিগাতি বাজারে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল ১০টায় বঙ্গবন্ধুর কবর প্রাঙ্গণে কয়েকশ মানুষ অনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে কবর প্রাঙ্গণের কাছে কাজীরপুল এলাকায় রাস্তার ওপর আধঘণ্টার প্রতীক অনশন পালন করেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 11:12 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

গোপালগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি চেয়ে টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। বঙ্গবন্ধুর কবর প্রাঙ্গণে মিলাদও হয়েছে। এছাড়া সদর উপজেলার মাঝিগাতি বাজারে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল ১০টায় বঙ্গবন্ধুর কবর প্রাঙ্গণে কয়েকশ মানুষ অনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে কবর প্রাঙ্গণের কাছে কাজীরপুল এলাকায় রাস্তার ওপর আধঘণ্টার প্রতীক অনশন পালন করেন তারা। সকাল ৯টা থেকেই টুঙ্গিপাড়া 'বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স' মসজিদে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল হয়। মসজিদের ইমাম মো. নওয়াব আলী দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন। এদিকে সদর উপজেলার মাঝিগাতী বাজারে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা। মিছিল শেষে মাঝিগাতী বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে শেখ হাসিনার মুক্তি দাবি করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসকে/১৭০৯ ঘ.