২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবারও হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি স্বজনরা

কারাবন্দি শেখ হাসিনার সঙ্গে এখনও দেখা করতে পারেননি তার স্বজনরা। বৃহস্পতিবার দুপুর ১টা ২৮ মিনিটে সংসদ ভবন এলাকায় আসেন হাসিনার মামাতো বোন শেখ মিলি, খালাতো বোন ফরিদা শেখ, চাচাতো বোন শেখ পারুল, হাসিনার প্রটোকল অফিসার মনজিলা ফারুকসহ বেশ কয়েকজন আত্মীয়। তবে কর্তব্যরত পুলিশ তাদেরকে ভেতরে যেতে বাধা দেয়। সেখানে দায়িত্ব পালনরত তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম বলেন, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া কাউকে ভেতরে যেতে দেওয়া হবে না। আধ ঘণ্টা অপেক্ষার পর দুপুর ২টার দিকে হাসিনার স্বজনরা এলাকা ত্যাগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 09:01 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি শেখ হাসিনার সঙ্গে এখনও দেখা করতে পারেননি তার স্বজনরা। বৃহস্পতিবার দুপুর ১টা ২৮ মিনিটে সংসদ ভবন এলাকায় আসেন হাসিনার মামাতো বোন শেখ মিলি, খালাতো বোন ফরিদা শেখ, চাচাতো বোন শেখ পারুল, হাসিনার প্রটোকল অফিসার মনজিলা ফারুকসহ বেশ কয়েকজন আত্মীয়। তবে কর্তব্যরত পুলিশ তাদেরকে ভেতরে যেতে বাধা দেয়। সেখানে দায়িত্ব পালনরত তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম বলেন, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া কাউকে ভেতরে যেতে দেওয়া হবে না। আধ ঘণ্টা অপেক্ষার পর দুপুর ২টার দিকে হাসিনার স্বজনরা এলাকা ত্যাগ করেন। বুধবার কয়েকজন আত্মীয় বেশ কয়েকঘন্টা অপেক্ষা করেও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ব্যর্থ হন। নিরাপত্তার যুক্তি দেখিয়ে তাদের আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। শেখ মিলি সাংবাদিকদের বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমরা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাই। এ জন্য আমরা আবেদন করেছি। কিন্তু কর্তৃপক্ষ এখনও কিছু জানাচ্ছে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/এসকে ১৪৪৬