২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১০

শহরতলী ও কক্সবাজার-টেকনাফ সড়কে বুধবার দুপুরে দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 04:27 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

কক্সবাজার, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরতলী ও কক্সবাজার-টেকনাফ সড়কে বুধবার দুপুরে দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। কক্সবাজার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক এরশাদ জানান, দুপুর আড়াইটার দিকে মোটর সাইকেল আরোহী জসিম উদ্দিন (৩৫) শহরতলীর দিকে যাওয়ার সময় পাওয়ার হাউস এলাকায় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জসিম উদ্দিনের বাড়ি সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকায়। ছয় মাস আগে সৌদি আরব থেকে তিনি দেশে ফেরেন। ২১ জুলাই তার আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল। পুলিশ লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে, মাইক্রোটি আটক করা হলেও এর আরোহীরা পালিয়ে যান। অন্যকে, বেলা দেড়টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে দুই বাসের হেলপার বদিউল আলম ও মোশাররফকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছে উখিয়া থানা সূত্র। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২২৮ ঘ.