২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"মেয়েটারে কেন বন্দি করে রাখছে, ওর মুক্তি না হলে আমি কিছুই খাব না"

"বঙ্গবন্ধুর পরিবারের প্রতিটি সদস্যকে আমি আমার নিজের পরিবারের সদস্য মনে করি। তাদের আজীবন সমর্থন করে আসছি, মৃত্যু অবধি করব। মেয়েটারে (শেখ হাসিনা) কেন পুলিশ বন্দি করে রাখছে অতসব বুঝি না। আমার অনুরোধ, ওরে মুক্তি দেওয়া হোক। আজ ওর বাপ-মা বাঁচি থাকলে এমন অবস্থা হতো না। ওর বন্দি হওয়ার কথা শুনার পর থেকি আমার চোখে ঘুম আসছে না। ওরে মুক্তি না দিলে আমি কিচ্ছু খাব না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

নাটোর, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "বঙ্গবন্ধুর পরিবারের প্রতিটি সদস্যকে আমি আমার নিজের পরিবারের সদস্য মনে করি। তাদের আজীবন সমর্থন করে আসছি, মৃত্যু অবধি করব। মেয়েটারে (শেখ হাসিনা) কেন পুলিশ বন্দি করে রাখছে অতসব বুঝি না। আমার অনুরোধ, ওরে মুক্তি দেওয়া হোক। আজ ওর বাপ-মা বাঁচি থাকলে এমন অবস্থা হতো না। ওর বন্দি হওয়ার কথা শুনার পর থেকি আমার চোখে ঘুম আসছে না। ওরে মুক্তি না দিলে আমি কিচ্ছু খাব না।" বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথাগুলোই বলেন নাটোর সদর উপজেলার রামশাকাজিপুর গ্রামের মৃত খয়ের উদ্দিনের স্ত্রী জিরা বিবি। ৭০ বছর বয়সেই অনশনে নেমেছেন তিনি। তার একমাত্র চাওয়া শেখ হাসিনার মুক্তি। গ্রামের লোকজন শত চেষ্টা করেও সকাল থেকে তাকে কিছু খাওয়াতে পারেনি। সংকল্পের কথা পরিবারের সদস্যদের ছাড়া জিরা বিবি অন্য কাউকে না জানালেও লোকমুখে খবরটি দুপুরের মধ্যেই ছড়িয়ে পড়ে। বিকেল থেকে অনেকেই তাকে দেখতে গ্রামে গিয়েছেন। জিরা বিবির প্রতিবেশী আসাদুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি(জিরা বিবি) আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক। গ্রামের লোকদের কাছে তিনি প্রায়ই বঙ্গবন্ধু পরিবারের খোঁজ খবর জানতে চান। তার দুই ছেলে কাল