চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়ার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় দায়ের করা চাঁদাবজি মামলার রায়ের দিন আগামী ২৩ জুলাই ধার্য করেছে আদালত।
আদালতের আসামীর উপস্থিতিতে বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষে বুধবার জেলা ও দায়রা জজ হৃষিকেশ সাহা এ দিন ধার্য করেন।
সরকার পক্ষের কৌঁসুলী (পিপি) ওবায়দুল হক আদালতে বলেন, মামলার সাক্ষ্যগ্রহণ শেষে এটা প্রতীয়মান শাহজাহান মিয়া দোষী। তাই তার শাস্তি হওয়া উচিত।
তবে আসামী নির্দোষ বলে আদালতে দাবি করেন শাহজাহান মিয়ার আইনজীবী আব্দুল হামিদ ও সোলায়মান বিশু।
গত ২০ এপ্রিল শিবগঞ্জ উপজেলার জালমাছমারি গ্রামের পানাউল্লাহ অধ্যাপক শাহজাহান মিয়ার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ৭০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে এ মামলা দায়ের করেন।
গত ২০ জন অধ্যাপক শাহজাহান মিয়া আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩১ ঘ.
bdnews24