২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের টাকাসহ ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম। বুধবার দুপুরে ঘুষের ৪৯ হাজার ৫০০ টাকাসহ ইউএনওকে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 08:18 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ময়মনসিংহ, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম। বুধবার দুপুরে ঘুষের ৪৯ হাজার ৫০০ টাকাসহ ইউএনওকে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আক্তারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভালুকা মেগা ফিসারিজের মালিক মোশারফ হোসেন একটি জলমহাল ইজারা নেওয়ার জন্য ইউএনওকে ঘুষ দিতে তার কার্যালয়ে আসেন। যৌথবাহিনী এ খবর পেয়ে ওই স্থানে গিয়ে ঘুষের টাকাসহ তাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪১১ ঘ.