২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

হাজীগঞ্জ উপজেলায় বুধবার ভোরে ট্রেনের চাকায় কাটা পড়ে দুই যুবক মারা গেছেন। তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দা মনির জানান, ভোরের দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের ধেররা এলাকায় ওই ঘটনা ঘটে। দুই যুবকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে রাস্তার দুই পাশে ছিটকে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 06:31 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

চাঁদপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাজীগঞ্জ উপজেলায় বুধবার ভোরে ট্রেনের চাকায় কাটা পড়ে দুই যুবক মারা গেছেন। তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দা মনির জানান, ভোরের দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের ধেররা এলাকায় ওই ঘটনা ঘটে। দুই যুবকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। এ ব্যাপারে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক সাদেকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে তাদের লাশ খণ্ডিত হয়ে পড়ায় উদ্ধার করে মর্গে পাঠাতে দেরি হচ্ছে। ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২৩৩ ঘ.