২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার দুর্নীতি মামলার রায় ২২ জুলাই

খাগড়াছড়ির সাবেক বিএনপি সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার দুর্নীতি মামলার রায় হবে আগামী ২২ জুলাই। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতের বিচারক মো. হাবিবুর রহমানের আদালতে সোমবার যুক্তিতর্ক শেষে আদালত রায় দেওয়ার এ তারিখ ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 01:39 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

চট্টগ্রাম, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির সাবেক বিএনপি সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার দুর্নীতি মামলার রায় হবে আগামী ২২ জুলাই। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতের বিচারক মো. হাবিবুর রহমানের আদালতে সোমবার যুক্তিতর্ক শেষে আদালত রায় দেওয়ার এ তারিখ ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবী এ কে এম জহিরুল হক জানান, মামলার ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, জ্ঞাত আয় বহির্ভূত ছয় কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৩৫৪ টাকার সম্পত্তি থাকার প্রমাণ পাওয়ায় ওয়াদুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল আলম গত ২১ মার্চ খাগড়াছড়ি সদর থানায় এ মামলা দায়ের করেন। আদালত সূত্র জানায়, ওয়াদুদ ভূঁইয়া গত ২৫ ফেব্র"য়ারি কমিশনে যে বিবরণ দাখিল করেন, তার চেয়ে সম্পত্তির পরিমাণ অনেক বেশি এবং আয়ের উৎসের বিবরণেও অসঙ্গতি রয়েছে। কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম তদন্ত শেষে গত ৫ জুন অভিযোগপত্র দাখিল করেন। গত ১৮ জুন আদালতে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/আরএআর/ডিডি/এমআই/১৯৩৯ ঘ.