ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার গ্রেপ্তারকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ, দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা। সেইসঙ্গে নগরজুড়ে রয়েছে র্যাবের টহল।
পুরান ঢাকার ১২টি পয়েন্টে বিশেষ পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেক পোস্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও রয়েছে অতিরিক্ত পুলিশ।
সোমবার ভোরে ধানমণ্ডির সুধা সদন থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পরও দিনভর সেখানে প্রায় ২০০ পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাদা পোশাকে অবস্থান করছেন সেখানে।
সংসদ ভবনের যে উপ কারাগারে হাসিনাকে রাখা হয়েছে, পুলিশ সেটি ঘিরে রেখেছে। উপ কারাগারমুখি একাধিক প্রবেশ পথ বন্ধ করে দিয়ে বসানো হয়েছে পুলিশি প্রহরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকেই টহল দিচ্ছে র্যাবের গাড়ি। বিকালে ক্যাম্পাসের প্রবেশ পথ শাহবাগ, দোয়েল চত্বর, মেডিকেল কলেজ, পলাশী ও নীলক্ষেত মোড়ে চেক পোস্ট বসিয়েছে পুলিশ। ক্যাম্পাসে প্রবেশের সময় যানবাহনে তল্লাশি করা হয়।
এছাড়া সকালেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাসগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র দেখিয়ে হলে প্রবেশ করতে দেওয়া হয়।
সকালে এসএম হল ও জহুরুল হক হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। কিন্তু পুলিশের ধাওয়ার মুখে তা পণ্ড হয়ে যায়।
পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক রফিকুল ইসলামের বরাত দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সকাল থেকে পুরান ঢাকার ১২টি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই পয়েন্টগুলো হচ্ছে
bdnews24