২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে দুদক কর্মকর্তা গ্রেপ্তার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিদর্শক নিজাম উদ্দিনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 12:56 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিদর্শক নিজাম উদ্দিনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার রাতে রাজধানীর বিজয়নগরের একটি আবাসিক হোটেল থেকে তাকে চাঁদার ৫০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। নিজামউদ্দিনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। কমিশন সচিব মোখলেস উর রহমান সোমবার নিয়মিত ব্রিফিংয়ে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, মোহাম্মদপুরের ব্যবসায়ী হাজী শামসুদ্দিনের কাছে থেকে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা নেওয়ার সময় নিজামউদ্দিনকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১৮৪৯ ঘ.