২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় হান্নান শাহর জামিন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ্ ও তার ছেলে শাহ্ রেজাউল হান্নানকে দুটি পৃথক চাঁদাবাজির মামলায় দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। জামিন পাওয়ার পর তাদের মুক্তি পেতে আর কোনো বাধা রইলো না। এর আগে হান্নান শাহ্ আরো দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 12:06 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ্ ও তার ছেলে শাহ্ রেজাউল হান্নানকে দুটি পৃথক চাঁদাবাজির মামলায় দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। জামিন পাওয়ার পর তাদের মুক্তি পেতে আর কোনো বাধা রইলো না। এর আগে হান্নান শাহ্ আরো দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার বিচারপতি মো. আনোয়ার উল হক ও বিচারপতি এএফএম আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাদের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। একই সঙ্গে তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে আদালত। হান্নান শাহর আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হান্নান শাহ্ তিনি ও তার ছেলের বিরুদ্ধে দায়ের করা সবকটি মামলায় জামিন পেয়েছেন। তাদেরকে আটকাদেশ দেওয়া হয়নি। তাই এখন তাদের মুক্তি পেতে আর কোনো বাধা নেই। গত ১৪ মে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা হান্নান শাহ ও তার ছেলে শাহ্ রেজাউল হান্নানকে রাজধানীর ডিওএইচএস এর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১২ মে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জলাভূমি লিজ নেওয়া ও ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে জনৈক মৎস্যজীবি গাজীপুরের কাপাসিয়া থানায় মামলা করেন। ১৩ মে একই থানায় কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক রুহুল আমিন দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা করেন। মামলা দুটিতে আসামিদের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অংশ নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসি/এসকে/১৮০০ ঘ.