২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিচার হবে প্রচলিত আইনে: মইনুল

আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, প্রচলিত আইনেই শেখ হাসিনার বিচার হবে। এতে নির্দোষ প্রমাণিত হলে তিনি ছাড়া পাবেন। কারো বিরুদ্ধে সরকারের প্রতিহিংসা নেই দাবি করে আইন উপদেষ্টা বলেছেন, "আমাদের কোনো রাজনৈতিক অভিলাষও নেই। জনগণের সম্পদ যারা লুণ্ঠন করেছেন, তাদের বিচার হবে না- তা হতে পারে না।" সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান মইনুল হোসেন। তিনি বলেন, গুলশান থানার চাঁদাবাজির মামলায় অভিযোগপত্র দেওয়ার জন্য হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 11:37 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, প্রচলিত আইনেই শেখ হাসিনার বিচার হবে। এতে নির্দোষ প্রমাণিত হলে তিনি ছাড়া পাবেন। কারো বিরুদ্ধে সরকারের প্রতিহিংসা নেই দাবি করে আইন উপদেষ্টা বলেছেন, "আমাদের কোনো রাজনৈতিক অভিলাষও নেই। জনগণের সম্পদ যারা লুণ্ঠন করেছেন, তাদের বিচার হবে না- তা হতে পারে না।" সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান মইনুল হোসেন। তিনি বলেন, গুলশান থানার চাঁদাবাজির মামলায় অভিযোগপত্র দেওয়ার জন্য হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার অন্য আসামীরা আগেই গ্রেপ্তার হয়েছেন। আওয়ামী লীগ নেতা শেখ সেলিম স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এই মামলাটি দ্রুত নিস্পত্তির জন্য জরুরি মতা বিধিমালায় তদন্ত করা হয়েছে। মইনুল হোসেন জানান, জরুরি মতা আইনে অভিযোগপত্র দিতে গেলে হাসিনাকে পলাতক আসামি দেখাতে হতো। কিন্তু সেটি করা সম্ভব নয়। তাছাড়া এই মামলার প্রাথমিক তদন্তে হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের এবং তাকেও গ্রেপ্তার করা হবে কিনা, প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলেন, "আমরা কোনো মামলা করছি না। এগুলো করছেন বেসরকারি লোকজন ও দুর্নীতি দমন কমিশন। তার (খালেদা জিয়া) বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে মামলা হতে পারে; তাকেও গ্রেপ্তার করা হতে পারে।" শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিােভ মিছিল হওয়ার বিষয়ে তিনি বলেন, আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। এছাড়া দেশে এখন জরুরি অবস্থা চলছে। চাঁদাবাজির মামলা থাকার পরও জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ কীভাবে বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছেন- এই প্রশ্নের জবাব এড়িয়ে যান মইনুল হোসেন। এর আগে সোমবার ভোররাতে ধানমন্ডির সুধা সদন থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর আইন উপদেষ্টা তাৎণিক প্রতিক্রিয়ায় টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সুনির্দিষ্ট মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, "আমি শুনেছি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। তার বিরুদ্ধে এসব মামলাতে তার দলীয় নেতাকর্মীরাও সমর্থন দিয়েছেন"। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/বিআর/এসএনডি/১৭৩১ ঘ.