ঢাকা, ১৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সংসদ ভবন ক্যাম্পাসের একটি বাড়ীকে সাব জেল ঘোষণা করে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে সেখানে রাখা হবে। এর আগে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদকে এই সাব জেলে রাখা হয়েছিল।
আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো:জাকির হাসান সোমবার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য দেন। তিনি বলেন, "শেখ হাসিনাকে এই সাব জেলে রাখার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।"
সোমবার ভোরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তার সূধাসদনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে মূখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়েছে। আদালতের সকল প্রক্রিয়া শেষে সেখান থেকে তাকে সরাসরি এই সাব জেলে নেয়া হবে বলে জানা গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচ/০৯১৩ ঘ.
bdnews24