২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হেরোইনসহ দুই জন গ্রেপ্তার

নগরীর দুই স্থানে শনিবার সন্ধ্যা ও গভীর রাতে র‌্যাব অভিযান চালিয়ে হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। রাত ১২টার দিকে নগরীর পুরাতন কয়লাঘাট এলাকা থেকে মো. শাহ আলম কাজী (২৮) এবং সন্ধ্যার দিকে গ্রেপ্তার করা হয় তার সহযোগী ফলপট্টি এলাকার হেরোইন বিক্রেতা হিরাকে (২৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 08:22 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

বরিশাল, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নগরীর দুই স্থানে শনিবার সন্ধ্যা ও গভীর রাতে র‌্যাব অভিযান চালিয়ে হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। রাত ১২টার দিকে নগরীর পুরাতন কয়লাঘাট এলাকা থেকে মো. শাহ আলম কাজী (২৮) এবং সন্ধ্যার দিকে গ্রেপ্তার করা হয় তার সহযোগী ফলপট্টি এলাকার হেরোইন বিক্রেতা হিরাকে (২৫)। র‌্যাব-৮ এর কর্মকর্তা লেফটেন্যান্ট এ কে এম মামুনুর রশিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ আলম কাজীর বাসায় অভিযান চালিয়ে তারা ৪০ গ্রাম হেরোইনের একটি প্যাকেট এবং আরও পাঁচ পুরিয়া হেরোইন উদ্ধার করে। ওই বাসা থেকে চারটি মোবাইল ফোন সেট এবং নগদ আড়াই হাজার টাকা জব্দ করা করা হয়েছে। এ ছাড়া এর আগে হেরোইনের ১৮টি পুরিয়াসহ হিরাকে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। তবে শাহ আলম কাজীকে র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামুনুর রশিদ আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪১৮ ঘ.