২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ডাকাত গ্রেপ্তার

যৌথবাহিনীর সদস্যরা শনিবার সাতক্ষীরা শহর থেকে আবুল খায়ের (৫০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 10:23 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

সাতক্ষীরা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যৌথবাহিনীর সদস্যরা শনিবার সাতক্ষীরা শহর থেকে আবুল খায়ের (৫০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক আমিনুর রহমান জানান, শনিবার বেলা ১২টার দিকে যৌথবাহিনী পুরোন সাতক্ষীরার বাজার থেকে আবুল খায়েরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে। খায়েরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬১৬ ঘ.