২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরসরাইয়ে বাস খাদে, নিহত ৯

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাটের পাহাড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত নয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন। শনিবার সকালে খাগড়াছড়ির রামগড়-মীরসরাই সড়কের টাওয়ার টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে হিলবার্ড পরিবহনের ওই বাস প্রায় দেড়শো ফুট নিচে খাদে পড়ে যায় বলে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল আবছারের উদ্ধৃতি দিয়ে চট্টগ্রাম থেকে আমাদের প্রতিবেদক রুহুল আমিন রানা জানান। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 08:22 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

আসাদুজ্জামান দারা বিডিনিউজ টুয়ান্টিফোর ডটকম প্রতিনিধি ফেনী, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাটের পাহাড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত নয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন। শনিবার সকালে খাগড়াছড়ির রামগড়-মীরসরাই সড়কের টাওয়ার টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে হিলবার্ড পরিবহনের ওই বাস প্রায় দেড়শো ফুট নিচে খাদে পড়ে যায় বলে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল আবছারের উদ্ধৃতি দিয়ে চট্টগ্রাম থেকে আমাদের প্রতিবেদক রুহুল আমিন রানা জানান। ওসি মাইনুল জানান, র্ঘটনাস্থলেই পাঁচ বাস যাত্রী নিহত হন। এরা হলেন সাদিয়া বেগম(৫০), সোহেল(৩০), হেলাল(২৮), মান্নান(৩৮) ও বাবুল(৩২)। দুর্ঘটনাস্থল থেকে ফেনী হাসপাতালে আনার পথে দুই জনের মৃত্যু হয়। তাদের পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালে আনার পর আরও দুই জন মারা যান বলে ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সারোয়ার জাহান জানান। এ দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন খাগড়াছড়ির রামগড় উপজেলার মহিউদ্দিন(৪৫) এবং শামসুল আলম(৪০)। ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা চারটি লাশের মধ্যে এক জন নারীও আছেন। ফেনী হাসপাতালে চিকিৎসাধীন যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, মোবারক আলী(৫৫), জামালউদ্দিন(৩৫), শামীম(১৪), আলী(২০), জসিমউদ্দিন(২২), নূরজাহান(২৫), জাহাঙ্গীর(২৮), শাখাওয়াত(৩২), কালাম(২৩), মোস্তফা(৩৫), মনোয়ারা(৩৫), আনোয়ারা(৩৬), রোকেয়া(৪০), নুরুল আলম(২৮), জামাল হোসেন(৪০), শাহাদাত হোসেন(৪০), সাহেদা(৩৫), চাইসা মারমা(৩০), প্র"চিং মারমা(৩২), শেফালী মারমা(৩০), শাহ আলম(৫০), দেলোয়ার(২০), বেলাল(১৬), আব্দুল হক(২০), জামাল উদ্দিন(৪০) ও সেলিম(২০)। দুর্ঘটনায় আহতদের যখন হাসপাতালে আনা হয় ঠিক সে সময়ে হাসপাতালে বিদ্যুৎ ছিল না। ফলে তাদের চিকিৎসার কাজ বেশ ব্যাহত হয়। ওই সময় অনেকের এক্স রে কিংবা অস্ত্রোপচার শুরু করা যাচ্ছিলো না। ঘণ্টা তিনেক পরে বিদ্যুৎ এলে গুরুতর আহতদের অস্ত্রোপচার হয়। আহতদের মধ্যে ফেনী সদর হাসপাতালে রয়েছেন ৩৭ জন। বাকিদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, ৫৫ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ভোরে বাসটি খাগড়াছড়ি থেকে ফেনীর উদ্দেশে রওনা হয়। বাসের ছাদে মালামালসহ বেশ কয়েকজনকে উঠানো হয়। সকাল সাড়ে ৮টার দিকে বারৈয়ারহাটের টাওয়ার টিলা এলাকায় একটি সেতুর রেলিং ভেঙ্গে বাসটি খাদে পড়ে যায়। সন্ধ্যা পর্যন্ত বাসটি উদ্ধার করা যায়নি। তবে হতাহতদের উদ্ধার তৎপরতা বিকালেই শেষ হয় বলে মীরসরাই থানার ওসি মইনুল জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এমআই/১৯৪৩ ঘ.