২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে চাঁদাবাজিকালে সাত জন গ্রেপ্তার

মঘনা নদীতে নৌ-যান থেকে চাঁদাবাজি করার সময় শনিবার সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুর নৌ-ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মুসলিম উদ্দিন জানান, শনিবার ভোরে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এমভি তৌফিক নামে বালু বহনকারী ট্রলারে চাঁদাবাজি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 06:53 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

চাঁদপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মেঘনা নদীতে নৌ-যান থেকে চাঁদাবাজি করার সময় শনিবার সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুর নৌ-ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মুসলিম উদ্দিন জানান, শনিবার ভোরে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এমভি তৌফিক নামে বালু বহনকারী ট্রলারে চাঁদাবাজি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন, সহিদ উল্যা (২৮), আলমগীর (৩২), আ. রহিম মিন্টু (২৮), আ. রাজ্জাক ভূঁইয়া (২৫), বাচ্ছু পালোয়ান (৩৮), নুর আলম (২৯), লোকমান চৌকিদার (১৯)। গ্রেপ্তারকৃতদের নৌ-ফাঁড়িতে রাখা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.