কুমিল্লা, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণপাড়া উপজেলার চণ্ডীপুর গ্রামে বৃহস্পতিবার রাতে এক কলেজছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ৯টার দিকে এক দল লোক আব্দুল কুদ্দুসের ছেলে বুড়িচং সোনার বাংলা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান পলাশকে বাড়ি থেকে ডেকে নেয়। কিছু দূর গিয়ে পলাশকে জবাই করে তারা।
বিষয়টি টের পেয়ে স্থানীয় লোক জন ধাওয়া করে মনির হোসেন খোকন নামে এক দৃর্বত্তকে আটক করে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। তার বাড়ি চান্দিনা উপজেলার পানিপড়া গ্রামে। বাবার নাম আব্দুল খালেক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোকনকে থানায় নিয়ে আসে।
পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.
bdnews24