ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সাস্থ্য পরীক্ষার (মেডিক্যাল চেকআপ) জন্য শনিবার সিঙ্গাপুর যাচেছন। সেখানে পাঁচ দিন থাকবেন তিনি।
সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসকদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রাষ্ট্রপতি সাস্থ্য পরীক্ষা করাবেন।
এ সফরে তিনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন।
বঙ্গভবনের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি আগামী ১৯ জুলাই দেশে ফিরে আসবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসি/১১৪৩ ঘ.
bdnews24