২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসির নতুন সদস্য আবিদুর রেজার শপথ

সরকারী কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 04:51 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, ১২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারী কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান। বৃহষ্পতিবার দুপুরে প্রধান বিচারপতি মো. রুহুল আমিন সুপ্রিম কোর্টে তার খাস কামরায় পিএসসির এই নতুন সদস্যকে শপথবাক্য পড়ান। পিএসসির চেয়ারম্যান ড. সাদত হোসেন, সংস্থার অন্য সদস্যরা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ এসময় সেখানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ গত ৯ জুলাই আবিদুর রেজা খানকে পিএসসির সদস্য হিসাবে নিয়োগ দেন। এর আগে গত ৮ জুলাই সাবেক রাষ্ট্রদূত মির্জা শামসুজ্জামান ও সাবেক যুগ্ম সচিব এ ওয়াই এম মোশাররফ হোসেন পিএসসির সদস্য হিসাবে শপথ নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/২০৫১ ঘ.