চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর কদমতলীতে বৃহস্পতিবার ভোরে মহানগর গোধুলী এর একটি বগি লাইনচ্যুত হয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রাম স্টেশনে যাত্রী নামিয়ে দেওয়ার পর ভোর পৌনে পাঁচটার দিকে ইয়ার্ডের উদ্দেশে ছেড়ে যাওয়ার পথে কদমতলী লেভেলক্রসিংয়ের কাছে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে বলে রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ জানায়।
সকাল সোয়া ১০টার দিকে রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার করে।
দুর্ঘটনার কারণে ঢাকাগামী মহানগর প্রভাতী ছাড়তে আড়াই ঘণ্টা দেরি হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮০২ ঘ.
bdnews24