২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন পাবর্ত্য জেলা পরিষদ পুনর্গঠিত

তিন পাবর্ত্য জেলা পরিষদ পুর্নগঠন করা হয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ও বান্দরবান এই তিন জেলায় নতুন চেয়ারম্যান ও মেম্বারদের অন্তবর্তীকালীন নিয়োগ দিয়ে জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। তবে খাগড়াছড়িতে নতুন করে চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত মণীদ্র লাল ত্রিপুরা এর আগের মেয়াদেও ওই জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। বৃহস্পতিবার পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে জেলা পরিষদ পুনর্গঠন সংক্রান্ত আদেশটি জারি করা হয়। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 12:01 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---তিন পাবর্ত্য জেলা পরিষদ পুর্নগঠন করা হয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ও বান্দরবান এই তিন জেলায় নতুন চেয়ারম্যান ও মেম্বারদের অন্তবর্তীকালীন নিয়োগ দিয়ে জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। তবে খাগড়াছড়িতে নতুন করে চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত মণীদ্র লাল ত্রিপুরা এর আগের মেয়াদেও ওই জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। (সংশোধিত) বৃহস্পতিবার পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে জেলা পরিষদ পুনর্গঠন সংক্রান্ত আদেশটি জারি করা হয়। নতুন নিয়োগ প্রাপ্তরা হলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে জগৎ জ্যোতি চাকমাকে নিয়োগ দেওয়া হয়েছে। পরিষদের সদস্য হিসাবে রতিকান্ত তঞ্চঙ্গ্যা, অংসুই ছাইন চৌধুরী, বিহারী রঞ্জন চাকমা ও মো:মনিরুজ্জামান মোহসীন কে নিয়োগ দেওয়া হয়। খাগড়াছড়ি জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মণীন্দ্র লাল ত্রিপুরা বহাল থাকছেন। এ পরিষদের নতুন সদস্যরা হলেন, অনিমেষ দেওয়ান, সানু মং মারমা,রুইথী কার্বারি এবং মো:আবু বক্কর সিদ্দিক। বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক থানজামা লুসাই। সদস্যরা হলেন, টমাস সাংতুয়াল বম, চিং সা প্র" (কেসি), উ নু শৈ প্র" ও মো: আমিনুর রশীদ। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পৃথক তিনটি পাবর্ত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এর বিধান অনুযায়ী নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে। প্রতি জেলায় পাঁচজন নিয়ে নতুন করে পাবর্ত্য জেলা পরিষদ পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাবে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী অনুমোদন দিয়েছেন। খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মনিন্দ্রলাল ত্রিপুরাকে তার পদেই বহাল রাখা হয়েছে। সেক্ষেত্রে তিন জেলা মোট ১৪টি পদে পরিবর্তন করা হয়েছে। প্রতি জেলা পরিষদের চারজন করে সদস্যের মধ্যে তিনজন উপজাতি এবং একজন করে বাঙ্গালী রয়েছেন। প্রতিবার নতুন সরকার দায়িত্ব নেয়ার পর জেলা পরিষদের এই পদগুলোয় পরিবর্তন করে। এরই ধারাবাহিকতায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকারও পুরোনোদের বাদ দিয়ে নতুনদের নিয়োগ দিয়েছে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/জিএনএ/বিআর/এমএইচবি/১৯১৭ ঘ.