২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএসডি হয়েছেন সাত ইউএনও

সাতজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বুধবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একইসঙ্গে দুইজন ইউএনওকে বদলি ও একজনকে প্রত্যাহার করে বদলির জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। এছাড়া সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 03:52 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুৃলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বুধবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একইসঙ্গে দুইজন ইউএনওকে বদলি ও একজনকে প্রত্যাহার করে বদলির জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। এছাড়া সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। যে সাতজন ইউএনওকে ওএসডি করা হয়েছে তারা হলেন- নোয়াখালীর কবিরহাটের জাহিদুল ইসলাম ভূঁইয়া, রংপুরের মিঠাপুকুরের মাহবুব আলম, ময়মনসিংহের ধোবাউড়ার মাহমুদুল হাসান, রাঙামাটির বরকলের আব্দুল আওয়াল, টাঙ্গাইল ধনবাড়ীর রাশিদুল হাসান, বগুড়া সারিয়াকান্দির রেজওয়ানুর রহমান ও সাতক্ষীরা আশাশুনির মুহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া রাঙামাটি কাউখালীর ইউএনও কামরুল আমীনকে প্রত্যাহার করে বদলির জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং একই জেলার নানিয়ারচরের ইউএনও মোতাহার হোসেনকে গাজীপুরের কালিয়াকৈর ও লংগদুর ইউএনও আশরাফ উদ্দিন আহমেদ খানকে কুমিল্লার মনোহরগঞ্জে বদলি করা হয়েছে। এদিকে পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার আজিজুল ইসলামকে রাঙামাটির কাউখালী, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমানকে রাঙামাটির নানিয়ারচর, শরিয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মানজারুল মান্নানকে রাঙামাটির লংগদু ও কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জাকির হোসেনকে বগুড়ার শেরপুরের ইউএনও পদে বদলি করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আবু বকর সিদ্দিককে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খোরশেদা ইয়াসমিনকে গোপালগঞ্জের কাশিয়ানি, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব রকিবুল হাসানকে পঞ্চগড়ের তেতুঁলিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুলেখা রানী বসুকে দিনাজপুরের ফুলবাড়ী, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মাসুদুল হাসানকে কক্সবাজার সদর, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফর রহমানকে জয়পুরহাটের ক্ষেতলাল, তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শামীমা ইয়াসমিনকে ময়মনসিংহের ত্রিশাল, সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত সিনিয়র সহকারী সচিব শেখাবুর রহমানকে পাবনার আটঘরিয়া, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা মমতাজকে জয়পুরহাট সদর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা আক্তারকে ফরিদপুরের ভাঙ্গার ইউএনও করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২০২১ ঘ.