ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সবার মাঝে ফিরে আসার দোয়া চেয়েছেন সাবিনা ইয়াসমীন। অগুণতি মানুষের সেই দোয়া, ভালবাসা আর শুভকামনা সঙ্গে নিয়ে বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে সিঙ্গাপুর যাত্রা করেন সবার প্রিয় এই সঙ্গীত শিল্পী। সেখানকার ন্যাশনাল ক্যান্সার সেন্টারে চিকিৎসা চলবে তার।
হাসপাতাল থেকে বিমানবন্দরের যাত্রাপথে শুভানুধ্যায়ী অনেকেই সঙ্গী হন তার। শিল্পীর আত্মীয়স্বজন ছাড়াও বিমান বন্দরে ছিলেন দেশের সঙ্গীতাঙ্গনের অনেকে। ভিআইপ লাউঞ্জ থেকে বিমান পর্যন্ত সাবিনাকে এগিয়ে দেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
বুধবার রাত ৮টা ৫০ মিনিটে সাবিনা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর রওনা হন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতার সময়টুকু ভিআইপি লাউঞ্জে কাটান তিনি। ১১টা ২৫মিনিটে লাউঞ্জ ছেড়ে বিমানে ওঠেন। সিঙ্গাপুর যাত্রায় মায়ের সঙ্গী হয়েছেন মেয়ে বাঁধন।
অসংখ্য ভক্ত, অনুগ্রাহী ও শিল্পীর ভিড়ে গিজগিজে অবস্থায় ল্যাবএইড হাসপাতালের পাঁচ তলা থেকে লিফটে অসুস্থ সাবিনাকে হ্ইুল চেয়ারে নামিয়ে আনা হয়। কালো চাদর পরা সাবিনা চেষ্টা করছিলেন দু'এক জনের সঙ্গে কথা বলতে। কিন্তু ভিড়ের মধ্যে তা সম্ভব হয়নি। পাঁচতলা থেকে অ্যাম্বুলেন্সে ওঠার সময়টুকুতে তাকে ক্লান্ত দেখালেও চোখে ছিল আশা ও প্রশান্তির দ্যুতি।
সাবিনা ইয়াসমীন মুখে কিছু না বললেও স্বাক্ষরিত এক চিঠিতে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশবাসীর প্রতি তিনি বলেন, আশা করি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা আমাকে সুস্থ করে সবার মাঝে ফিরিয়ে আনবে।
হাসপাতাল ছাড়ার আগে তার এই চিঠির অনুলিপি সাংবাদিক ও পরিচিত অনেকের কাছে দেওয়া হয়।
জনপ্রিয় এই শিল্পী ক্যান্সারে আক্রান্ত হয়ে গত এক মাস ধরে ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের কর্মকর্তা আল ইমরান বুধবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " সিঙ্গাপুর ক্যান্সার সেন্টারের বাংলাদেশ এজেন্ট অসুস্থ শিল্পীর যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।''
সাবিনা চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ চার লাখ টাকা অনুদান দিয়েছেন। প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ দেওয়া হয়েছে। সরকারি এক তথ্যবিবরনীতে মঙ্গলবার একথা জানানো হয়।
ফখরুদ্দীন আহমদ সোমবার সাবিনা ইয়াসমীনকে দেখতে ল্যাবএইড হাসপাতালে যান।
এছাড়া বুধবার সকালে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী ও দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিউর রহমান শিল্পীকে দেখতে হাসপাতালে যান এবং তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে সংশি
bdnews24