২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে টাস্কফোর্স

গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি (দুর্নীতি বিরোধী টাস্কফোর্স) ১৮ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ করেছে। এ তদন্ত সংক্রান্ত নথিপত্র দূর্নীতি দমন কমিশন ও রাজস্ব বোর্ডের কাছে পাঠানো হবে। সমন্বয় কমিটির চেয়ারম্যান ও যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এ মতিন বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি (দুর্নীতি বিরোধী টাস্কফোর্স) ১৮ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ করেছে। এ তদন্ত সংক্রান্ত নথিপত্র দূর্নীতি দমন কমিশন ও রাজস্ব বোর্ডের কাছে পাঠানো হবে। সমন্বয় কমিটির চেয়ারম্যান ও যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এ মতিন বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। উপদেষ্টা বলেন, সমন্বয় কমিটির অধীনে ৪২টি টাস্কফোর্স বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করে ওইসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেছে। টাস্কফোর্সকে স্থায়ী রূপ দেয়া যেতে পারে মন্তব্য করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের সহায়ক শক্তি হিসেবে এই টাস্কফোর্স কাজ করবে। তবে এজন্য নতুন আইন প্রণয়নের প্রয়োজন হবে। এক প্রশ্নের জবাব তিনি জানান, টাস্কফোর্স ইতোমধ্যে ৮০টি অভিযোগ তদন্ত করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/এমএইচবি/১৮৪৫ ঘ.