ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সমরাজ বেগম (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একলাস জানান, একটি জমি নিয়ে পাহাড়িয়াকান্দির হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের ফরহাদ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার বিকালে দুই পক্ষের সংঘর্ষ বাধে। ওই সময় হারুন মিয়ার ছেলে হোসেন মিয়া ধারালো অস্ত্র দিয়ে সমরাজ বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
এ ঘটনায় বুধবার থানায় মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৮ ঘ.
bdnews24