২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা

মেঘমুক্ত আকাশে রোদের হাতছানি - এই ছিল মঙ্গলবার সকালের চিত্র। বাতাসের প্রবাহ তেমন না থাকায় আর সঙ্গে রোদের তীব্রতাও যোগ হওয়ায় সকাল থেকেই গরম হয়ে ওঠে অসহ্য। বিকালে ঢাকার আকাশ সামান্য বৃষ্টি ঝরালেও গরম খুব একটা কমেনি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 02:03 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মেঘমুক্ত আকাশে রোদের হাতছানি - এই ছিল মঙ্গলবার সকালের চিত্র। বাতাসের প্রবাহ তেমন না থাকায় আর সঙ্গে রোদের তীব্রতাও যোগ হওয়ায় সকাল থেকেই গরম হয়ে ওঠে অসহ্য। বিকালে ঢাকার আকাশ সামান্য বৃষ্টি ঝরালেও গরম খুব একটা কমেনি। (আরও তথ্যসহ) আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার অবশ্য দেশের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানিয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে আরো দুয়েক জায়গায় ভারী থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর পরেও সারাদেশে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বুধবার সূর্যোদয় হবে ৫টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে ৬ টা ৪৯ মিনিটে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/বিআর/এমএইচবি/১৯৫৪ ঘ.