ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--অনৈতিকভাবে ব্যবসা করা এবং কর ফাঁকি দেওয়ার জন্য বীমা ব্যবসায়ীদের অভিযুক্ত করেছেন অর্থ উপদেষ্টা মির্জ্জা এবি মো. আজিজুল ইসলাম।
তিনি বলেন, "বাংলাদেশে বীমা শিল্প ব্যাবসা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান খুবই সামান্য।"
হোটেল সোনারগাঁয়ে ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএবি) আয়োজিত 'জাতীয় অর্থনীতিতে বীমা শিল্পের অবদান' শীর্ষক এক আলোচনা সভায় অর্থ উপদেষ্টা মঙ্গলবার এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, "যদিও বীমা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে তবে সে অর্থে তাদের কর্মকাণ্ড সেভাবে বৃদ্ধি পাচ্ছে না।"
মির্জ্জা আজিজুল আরও বলেন, "নিজেদের স্বার্থে এ শিল্পের একজন পরিচালক আরেক জনের বিরুদ্ধে অভিযোগ করেন। কোনো সন্দেহ নেই এতে বীমা শিল্প ক্ষতিগ্রস্থ হচ্ছে।"
আইএবি এর ভারপ্রাপ্ত সভাপতি নিজামুদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীমা শিল্প নিয়ন্ত্রক প্রধান ড. মাহফুজুল হক। এ ছাড়া অনুষ্ঠানে শীর্ষস্থানীয় বীমা ব্যাবসায়ীরা বক্তব্য রাখেন।
অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "বীমা কোম্পানিগুলো অনৈতিকভাবে তাদের ব্যবস্থাপনা খরচ বেশি দেখাচ্ছে। অথচ সত্যিকার অর্থে তাদের এতো খরচ হয় না। মূলত কর ফাঁকি দেওয়ার জন্যই তারা এরকম করে থাকে।"
উপদেষ্টা বীমা ব্যাবসায়ীদের সমালোচনা করে বলেন, "আপনারা অসংখ্য অমীমাংসিত বিষয় দিনের পর দিন ফেলে রাখেন। বাহির থেকে চাপ না দিলে আপনারা কেন সেগুলোর সুরাহা করেন না, অথচ এটা করতে আপনারা আইনত বাধ্য।
"আপনারা এ ব্যবসার অগ্রপথিক। নিজেদের জিজ্ঞেস করুন আপনারা কী করছেন।"
খরচ এবং ঝুঁকি কমানো প্রসঙ্গে তিনি বলেন, "একাধিক বীমা প্রতিষ্ঠান একীভুত হওয়ার মাধ্যমে এটা করা সম্ভব। বিষয়টি নিয়ে আপনাদের ভাবা উচিত।"
বীমা খাতকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে স্থানান্তরের বিষয়ে বীমা ব্যবসায়ীদের দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, শিগগিরই সরকার এটি করবে। আমরা বিষয়টি যাচাই বাছাই করছি। বিষয়টি এখন মন্ত্রিপরিষদ বিভাগে আছে।
মাহফুজুল হক এ বীমা ব্যবসায়ীদের ব্যবস্থাপনা খরচ ৬০ থেকে ৬৫ শতাংশ উনী
bdnews24