ফরিদপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যৌথবাহিনীর সহায়তায় ম্যাজিস্ট্রেট শহরের একটি মাছের আড়তে সোমবার দুপুরে অভিযান চালিয়ে দুই মন পঁচা রুই, কাতল ও পাঙ্গাস পুড়িয়ে ফেলেছেন।
হাজী শরীয়তউল্লাহ বাজারের তিনভাই মৎস্য ভাণ্ডার নামের ওই আড়তে ফরিদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এস এম তরিকুল ইসলাম অভিযান চালানোর সময় তার সঙ্গে ছিলেন পৌরসভার সেনেটারি পরিদর্শক শেখ মনোয়ার হোসেন।
অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ দাস ও শ্যামল দত্তকে পাওয়া যায়নি।
পঁচা মাছ রাখার দায়ে ব্যবসা প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক শামসুদ্দিন মোল্লা জানান, পঁচা মাছ রাখার অভিযোগে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/২২৫৮ ঘ.
bdnews24